Main Menu

জৈন্তাপুরে মহিলা পুলিশের ব্যারাক ও ব্যাটমিন্টন মাঠ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অর্থায়নে মহিলা পুলিশের জন্য একটি নতুন ব্যারাক এবং পুলিশ সদস্যদের আনন্দ বিনোদনের জন্য ব্যাটমিন্টন মাঠ উদ্বোধন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার, টুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, গোয়াইনঘাট কলেজের প্রিন্সপাল ফজলুল হক ৷

উদ্বোধনের আগে পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, এখন পুলিশের প্রতি মানুষের আস্তা বিশ্বাস অর্জন হয়েছে ৷ পুলিশের চাকুরির জন্য আবেদন করছে ৷ যত দিন চাকুরি করবেন আত্মসম্মানের সাথে হালাল রুজির মাধ্যমে চাকুরী করবেন ৷

পরে তিনি আনুষ্ঠানিক ভাবে থানা পুলিশের অর্থায়নে নির্মিত মহিলা পুলিশ সদস্যের ব্যারাক ও ব্যাটমিন্টন মাঠ ফিতা কেটে উদ্বোধন করেন ৷

Share





Related News

Comments are Closed