Main Menu

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র লিপন

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন তৌফিক বক্স লিপন। তিনি সিসিকের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। শুক্রবার বিকালের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়বেন। আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আরিফের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাঁকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।

বিধি অনুসারে সিসিকের প্যানেল মেয়র রয়েছেন তিনজন। ২০১৮ সালের ৭ নভেম্বর এ তিনজন সিসিকের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ১৪ ভোট পেয়ে হন প্যানেল মেয়র-২। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি করে ভোট পেয়েছিলেন। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন।

Share





Related News

Comments are Closed