খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন খাঁন টিপু,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সদর উপজেলা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সাজ, পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল।
পরে জেলা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক শাওন আহমেদ, সোহেল রানা, এ্যাডভোকেট শিথিল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, আকাশ, রুবেল, রাসেলসহ জেলা যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা সহ দেশ ও জাতির মঙ্গলের জন্য মোনাজাত করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed