রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের ৪২তম অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ৪২তম অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে শহরতলীর সুনাতলা বাজার সংলগ্ন একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে ক্লাবের অভিষেক উপলক্ষে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান এম পি এইচ এফ বি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রোটারি ক্লাব অব সিলেট সেন্টাল প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ বিনির্মাণে একযোগে কাজ করে যাচ্ছে। বিগত ১১৬ বছর যাবৎ পোলিও নির্মূল, স্বাস্থ্য ও সেনিটেশন সেবায় রোটারিয়ানরা অভূতপূর্ব ভূমিকা রেখে আসছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ। ভিন্ন ভিন্ন পর্বে সাজানো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যথাক্রমে ইভেন চেয়ারম্যান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আর এফ এস এম আই পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এবং এডিশনাল লেফটেন্যান্ট গভর্নর পিপি হুমায়ূন ইসলাম কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আর এফ এস এম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট সুরমার পিপি এ এইচ এম ফয়ছাল আহমেদ এম পি এইচ এফ এবং জোনাল অর্ডিনেটর পিপি হানিফ মোহাম্মদ।
বক্তব্য রাখেন রোটারি ক্লাব অফ সিলেট সেন্টাল এর এসাইন এসিসটেন্ট গভর্নর পিপি এম এ রহিম আর এস এফ এম, এডিশনাল লেফটেন্যান্ট গভর্নর পিপি হুমায়ূন ইসলাম কামাল, ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন পিপি মোহাম্মদ নজরুল ইসলাম পি এইচ এফ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ সিলেট সেন্টাল এর এসাইন এসিসটেন্ট গভর্নর পিপি এম এ রহিম আর এস এফ এম, এডিশনাল লেফটেন্যান্ট গভর্নর পিপি হুমায়ূন ইসলাম কামাল। ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন পিপি মোহাম্মদ নজরুল ইসলাম পি এইচ এফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য রোটারিয়ান পিপি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান পি এইচ এফ, পিপি এডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন, পিপি মোহাম্মদ আবুল বশর পি এইচ এফ, পিপি মোহাম্মদ তৈয়বুর রহমান আর এফ এস এম, পিপি জিয়াউল হক এম পি এইচ এফ, পিপি মোহাম্মদ আবদুল মুকিত আর এফ এস এম, পিপি এডভোকেট ড. মো. সাহিদুল ইসলাম পিএইচএফ, পিপি সাব্বির আহমদ আরএফএসএম, আফসার উদ্দিন আহমদ পিএইচএফ, মনসুর আহমদ পিএইচএফ, আহমেদ রাশিদ চৌধুরী আরএফএসএম, তাজুল ইসলাম হাছান, জুবায়ের আহমদ, ইমদাদ হোসাইন, হোসাইন আহমদ, আমিরুল ইসলাম এবং রোটারিয়ানগনদের পরিবারের সদস্যগন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ডাঃ মোঃ আদ্দুস সালাম লেফটেন্যান্ট গভর্নর, পিপি আব্দুল কাইয়ুম, পিপি মোঃ দেলাওয়ার হোসেন, কাজী আবুল কাশেম, সাইফুর রহমান, ডা. রায়হান মাহমুদ, ডা. তাসনিম ইসলাম প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed