বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৪ শিক্ষক বহিষ্কার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত ৪ জন শিক্ষককে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে তাদের নাম জানা যায়নি। রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস।
তিনি বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়।
পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed