কলামিষ্ট মনজুর খানের মাতৃবিয়োগে কবি ফরীদ আহমদ রেজার শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া খানবাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম ইসলাম খানের স্ত্রী, শতবর্তী মহিয়সী নারী ছায়েদা খানম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি, সাহিত্য ও শিক্ষাবিদ কবি ফরীদ আহমদ রেজা।
১৩ নভেম্বর শনিবার এক শোকবার্তায় কবি ফরীদ আহমদ রেজা বলেন, অসাধারণ প্রতিভাধন মহিয়সী মহিলার মৃত্যু সংবাদ শোনে লন্ডনে আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গত ১২ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমার রূহের মাগফেরাত কামনায় ইস্ট লন্ডন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে লন্ডন সিটি মেয়র, কমিউনিটি নেতা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব ড. আব্দুল কাইয়ূম।
শোকবার্তায় কবি ফরীদ আহমদ রেজা বলেন, বিশিষ্ট লেখক-কলামিস্ট, গবেষক মুহাম্মদ মনজুর হোসেন খানের মাতার মনটা ছিলো উদার, আন্তরিক ও দুর্দশী সম্পন্না। তিনি আমার শ্বাশুড়ি ছিলেন। তার মাঝে ছিলনা কোন হিংসা বিদ্বেষ। ছিল শুধু মায়াবী ডাক, আমি আমার শ্বাশুড়ি হিসাবে অসাধারণ আদর, মায়া মহব্বত পেয়েছি, তা কোন দিন ভুলার মতো নয়। আমি মনে করি আমার শ্বাশুড়ির মত মহিলা আজকের সমাজে বিরল। আল্লাহ পাক যেন তাঁকে জন্নাতুল ফেরদৌস দান করেন। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed