Main Menu

সিলেটে এসএসসি পরীক্ষাকেন্দ্র নিয়ে এসএমপির নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সিলেট নগরীর পরীক্ষাকেন্দ্রগুলোর ২শ’ গজের ভেতরে মিছিল-সমাবেশসহ কয়েকটি বিষয় নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

শনিবার (১৩ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে এসএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে বলা হয়- পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন প্রত্যেকটি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

এই আদেশ ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় এসএমপি।

সিলেট নগরীর কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, রাজা জিসি উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল হাইস্কুল মিরাবাজার, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাশিদিয়া দাখিল মাদ্রাসা তেমুখী টুকেরবাজার, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম ফতিহপুর, কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয় গোপশহর, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলিম মাদ্রাসা, দক্ষিণ সুরমা, জালালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা দক্ষিণ সুরমা, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মোগলাবাজার, নবারুন উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, জালালপুর উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জালালাবাদ সেনানিবাস, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জালালাবাদ সেনানিবাস, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

Share





Related News

Comments are Closed