নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও তেল গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১২ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট ঘুরে রেজিষ্টারী মাঠে গিয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, যুগ্ম আহবায়ক তানভীর আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মুবিনুল হক রাহী, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, আবুর রউফ, রুনু আহমদ, জাহাঙ্গির মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, তুহিন নাগ, কামরান হোসেন হেলাল, আবুল কালাম সাহেদ, আজিজ খান সজিব প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed