দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
এস. এম. আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: তেল গ্যাস চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, আজহারুল ইসলাম মানু, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া, জেলা বিএনপি সদস্য রেজাউল করিম রেজা, আরিফুল হক আরিফ, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আল হামিদুজ্জামান জেলা ছাত্রদলেরর সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারী দলের লোকজন সিন্ডিকেট করে জ্বালানী তেল, ভোজ্য তেল সহ সকল পণ্যের দাম বাড়িয়ে লুটপাট চালাচ্ছে। তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed