Main Menu

সিলেটে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমূখর পরিবেশে উদযাপন করেছে সিলেট জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নগরীর রেজিস্টারী মাঠ থেকে র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাটাস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সেখানে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী পালন করেন যুবলীগের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

র‌্যালীতে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবলীগের নেতাকর্মীরা রেজিষ্টারী মাঠে প্রবেশ করেন।

র‌্যালী পুর্ব সমাবেশে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, যুবলীগ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। দেশের যেকোন সংকটে যুবলীগের নেতাকর্মীরা কাজ করে করেছেন। সিলেটে যুবলীগ শক্ত অবস্থানে রয়েছেন। তাই আগামীতেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, যুবলীগ নেতৃত্ব তৈরী করার কারিগর। ছাত্রলীগ নেতৃত্ব শিখায়, আর যুবলীগ তাকে অলঙ্কৃত করে একজন পূর্ণ নেতৃত্ব দান করে। যারা পরবর্তীতে আওয়ামী লীগে এসে দলের মূখ্য ভূমিকা পালন করেন। সিলেটে যুবলীগের নেতাকর্মীরা তাই করে যাচ্ছেন। প্রতিটি আন্দোলনে তাদের স্বত:ষ্ফুর্ত অংশগ্রহণ দলকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতেও যুবলীগ তাদের সমহিমায় কাজ করে যাবেই-এটাই প্রত্যাশা করি।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে ভিপি শামীম আহমদ বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর শহীদ শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেন। আজ সেই যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী। প্রতিষ্ঠার পর হতেই নানা সংকট ও চ্যালেঞ্জ যুবলীগ মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী যুযুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সিলেটসহ সারাদেশে যুবলীগ একটি মানবিক সংগঠনে পরিনত হয়েছে।

Manual1 Ad Code

সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, আগামীর যুবলীগ হবে মেধা সম্পন্ন যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। সকল বিতর্ক মুছে যুবলীগকে গণমানুষের কল্যানমুখি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। যুবলীগের ৪৯ বছর প্রতিষ্ঠাবাষির্কীকে সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানান তিনি।

র‌্যালীতে জেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code