স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী পালন
বৈশাখী নিউজ ডেস্ক: স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা আহবায়ক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন একজন বরেণ্য কুটনীতিবীদ ও রাজনীতিবীদ। মুক্তিযুদ্ধ সহ দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন জাতি তা চিরদিন স্মরন রাখবে। তিনি সিলেটের উন্নয়নে যে অবদান রেখেছেন তেমনি জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি হিসাবে বহিবিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রেখেছেন যা জাতি চিরদিন স্মরন রাখবে।
১১ নভেম্বর স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবাষিকী উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত অনুষ্টানে তিনি একথা বলেন।
এ উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় দরগাহ হযরত মাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ করে দোয়া করা হয়। পরবর্তীতে হযরত শাহজালাল (র:) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানগুলোতে উপস্থিত ছিলেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা যুগ্ম আহবায়ক ফালাউদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য কাজি মৃুস্তাফিজুর রহমান ও মাহেদুর রহমান সাহেদ, সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমদ প্রমূখ।
উল্লেখ্য স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আজ বিকাল ৩টায় ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এত ভার্চূয়ালী রাস্ট্রপতি আব্দুল হামিদ অংশগ্রহন করবেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed