নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪৫) নামে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিসংতায় হতাহত হলেও ভোটগ্রহণ চলছে।
নিহত সালাউদ্দিন মিয়া বাঁশগাড়ী এলাকার হেকিম মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করা আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, এবার বাঁশগাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মোবাইল ফোন প্রতীক নিয়ে লড়ছেন দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন।
এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতভর থেমে থেমে সংঘর্ষ চলে। ভোররাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালাউদ্দিন মিয়া।
বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ভোটগ্রহণ চলছে।
এদিকে নরসিংদীর ১২টি ইউনিয়নে অন্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed