কমলগঞ্জে নিখোঁজের ৭দিন পর বাড়ি ফিরেছেন সিতাংশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বাসিন্দা সিতাংশু লাল দত্ত (৪৫) নিখোঁজ হওয়ার ৭ দিন পর সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন।
সিতাংশুর স্ত্রী মনি বালা দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার দুদিন পর চৈত্রঘাট বাজার থেকে র্যাব সদস্যরা তাকে সন্দেহজনক হিসেবে আটক করে নিয়ে যান।
নিজ বাড়ি ফেরার পথে এ বিষয়ে সিতাংশু লাল দত্তের সাথে কথা হলে তিনি জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার রাতে র্যাব সদস্যরা আমাকে নাজমুল হত্যার ঘটনায় সন্দেহজনক হিসেবে তুলে নিয়ে যান। আমাকে ৭দিন সিলেট র্যাব-৯ এর ক্যাম্পে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পর নাজমুল হত্যায় কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় সোমবার সন্ধ্যায় আমার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। র্যাব সদস্যরা আমাকে কোন নির্যাতন করেনি।
সিতাংশু লাল দত্তের স্ত্রী মনিবালা দত্ত আরো বলেন, ঘরে ১৮ মাসের শিশু সন্তানের সর্দি, জ্বরের ওষুধ আনতে গত ২ নভেম্বর মঙ্গলভার রাত সাড়ে ১০ টায় ঘর থেকে চৈত্রঘাট বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার স্ত্রী মনিবালা দত্ত (৪২)।
স্থানীয় লোকজনের নানামুখী খবরে আতঙ্কিত হয়ে স্বামীর সন্ধানে দুটি শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছিলেন স্ত্রী মনিবালা দত্ত।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed