ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল উপজেলায় নারিকেলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদরের ছোনটিয়াএলাকার শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) ও মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।
জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, ভোরে জামালপুর থেকে ঘাটাইলগামী সিএনজিচালিত অটোরিকশারকে টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। তাদের ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সড়কের ওপর উন্নয়ন কাজের জন্য অপরিকল্পিতভাবে বালি রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed