Main Menu

দায়িত্ব নিলেন সিলেটের নয়া বিভাগীয় কমিশনার

বৈশাখী নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

রোববার (৭ নভেম্বর) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।

এছাড়াও তাকে শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা ও এএসপি বায়েজিদ বিন মনসুর প্রমুখ।

এর আগে গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলি করে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

অপরদিকে, মো. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত করে সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে।

Share





Related News

Comments are Closed