ভাড়া বাড়িয়ে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় লঞ্চ মালিকদের দাবির মুখে ৩৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে পয়সা বাড়িয়ে ২ টাকা করা হয়েছে। এছাড়া, সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সিদ্ধান্তের পর লঞ্চ মালিকরা জানিয়েছেন, এখন থেকেই লঞ্চ চলাচল শুরু হবে।
একই দিনে বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দপ্তরে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। বলা হয়, ভাড়া বিষয়ে সোমবার (৮ নভেম্বর) থেকে বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া এর আওতায় আসবে না বলে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের পর সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকেই মহানগরসহ সারাদেশে পরিবহন চলাচল শুরু করার সিদ্ধান্ত হয়।
এরআগে গত বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার (৪ নভেম্বর) এলপি গ্যাসের দাম প্রতি কেজির সিলিন্ডারে ৫৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার।
কোনো আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে ধর্মঘটের কোনো ঘোষণা না দিলেও জেলা পর্যায় থেকে মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় শুক্রবার (৫ নভেম্বর) থেকে।
এরপর শনিবার (৬ নভেম্বর) থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানায় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতি। দাবি জানিয়ে এদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা। এ নিয়ে বিআইডব্লিউটি’এর সঙ্গে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বৈঠকে বসে। রোববার (৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed