বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সাত ঘণ্টার টানা বৈঠক শেষে ব্রিফিংয়ে ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এতে বলা হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে ১.৪২ এর বদল নতুন ভাড়া ১.৮০ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে ১.৭০ টাকার জায়গায় ২.১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিন্ম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা হবে।
দূরপাল্লার বাসের ভাড়া বাড়ল ২৭ শতাংশ, মহানগরের বাসের ভাড়া বাড়ল ২৬.৫ শতাংশ। সব মিলিয়ে গড় ভাড়া বাড়ল ২৬.৭৫ শতাংশ।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed