Main Menu

পরিকল্পনামন্ত্রীর সাথে হাসান মার্কেট ব্যবসায়ীদের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ব্যবসা বান্ধব শেখ হাসিনার সরকার ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়নে কাজ করছেন। সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে ব্যবসায়ীগণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা সর্বদা সরকারকে সহযোগিতা করছেন। এতে সরকার ও ব্যবসায়ীদের বন্ধন দৃঢ় হচ্ছে। তিনি বলেন, ব্যবসায়ীদের কোন ক্ষতি হোক এমন কোন কাজ সরকার কখনো করেনি, আগামীতেও করবে না।

মন্ত্রী এম এ মান্নান শনিবার (৬ নভেম্বর) রাতে মন্ত্রীর সুনামগঞ্জ বাস ভবনে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ হাসান মার্কেটের সার্বিক বিষয়বৃত্তান্ত অবহিত করেন।

মতবিনিময় কালে বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, সদস্য মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান খছরু, মোঃ নজরুল ইসলাম, শাহ মোঃ ছাদেক প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ মন্ত্রী এম এ মান্নান এমপি’র হাতে হাসান মার্কেটের সার্বিক বিষয়বৃত্তান্ত অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে একটি স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারের জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ১৯৫৯ ইং সনে হাসান মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটের দোকানসমূহ ২০ বছর মেয়াদ পুণঃনবায়ন শর্তে আরো ২০ বছর মোট ৪০ বছরের জন্য তৎকালীন সিলেট জেলা ডেপুটি কমিশনার লীজ বন্দোবস্তের মাধ্যমে দোকান কোঠা বরাদ্দ দেন। বিগত ১৯৯৯ইং সনে লীজের মেয়াদ উত্তীর্ণ হলে সিলেট পৌরসভার চেয়ারম্যান মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ইজারা চুক্তির মাধ্যমে ১৫ বছরের জন্য মার্কেটের লীজ নবায়ন করেন। পরবর্তীতে ২০১৪ইং সনে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ১৫ বছরের জন্য ২০২৯ইং সন পর্যন্ত দোকান কোঠা লীজ নবায়ন করেন।

স্মারকলিপিতে আরো বলা হয়, হাসান মার্কেট উন্নয়কল্পে সিলেট পৌরসভা বিগত দিনের প্রস্তাবের অংশ বিশেষ ২৪/০২/১৯৮৬ইং সনে তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যান মরহুম আফম কামাল এডভোকেট এর উপস্থিতিতে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং পৌর কর্তৃপক্ষের মধ্যে উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। মার্কেট উন্নয়ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় হাসান মার্কেট ভেঙ্গে চারতলা ভিত্তিযুক্ত মার্কেট নির্মাণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাথে ধারাবাহিকভাবে বিগত ২৬/০১/১৯৯২ইং সনে ও ০২/০২/১৯৯২ইং সনে ও ২৭/০২/১৯৯২ইং সনে অনুষ্ঠিত বিশেষ সভা ও ০৫/০৩/১৯৯২ইং সনে মাসিক সাধারণ সভায় সংশোধিত তৎসংক্রান্ত বিষয়, শর্তাবলী বিস্তারিতভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বন্দরবাজারস্থ হাসান মার্কেটের স্থলে নতুনভাবে চারতলা ভিত্তিযুক্ত মার্কেট নির্মাণের সর্বসম্মতি প্রস্তাব সভায় আলোচনাক্রমে অনুমোদন করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট পৌরসভা থাকালীন সময়ে ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত হাসান মার্কেট প্রায় ২ কোটি টাকা সিটি কর্পোরেশনের তহবিলে জমা দিয়েছে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি। যার বর্তমানে লাভ সহ ২০ কোটি টাকার সমপরিমাণ হবে।

সিসিক ও হাসান মার্কেটের মধ্যে স্বাক্ষরিত দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারকের আলোকে মার্কেট উন্নয়নের বিষয়ে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

 

 

Share





Related News

Comments are Closed