Main Menu

বঙ্গোপসাগরে রশিতে পেচিয়ে জেলের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পরিমল মিত্র (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে বরগুনার তালতলী উপজেলার আশারচর থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা পুলিশে খবর দিলে পুলিশ সুরাতহাল রিপোর্ট তৈরি করে লাশ পুলিশ হেফাজতে নেয়।

নিহত পরিমল মিত্র পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার নকুল চন্দ্র মিত্রের ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত মঙ্গলবার দুপুরে পরিমল মিত্র মাছ শিকারের জন্য আহম্মেদ মিস্ত্রির মালিকানাধীন ট্রলারে বঙ্গোপসাগরে যান। সেখানে মাছ শিকারের সময় সাগরে গ্রাফি ফেললে সেই গ্রাফির রশিতে পা পেঁচিয়ে সাগরে পড়ে যায়। এ সময় একশ’ হাত পানির নিচে ডুবে যায় পরিমল। পরবর্তীতে ট্রলারে থাকা অন্যান্য জেলেরা বিষয়টি টের পেয়ে রশি টেনে তুললে পরিমল মিত্রকে রশির সঙ্গে প্যাঁচানো মৃত অবস্থায় উদ্ধার করে।

পাথরঘাটা থানা-পুলিশের উপপরিদর্শক আবু জাফর জানান, শনিবার রাতে পরিমল মন্ডলের মরদেহ তাঁর বাড়িতে এসে পৌঁছায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়। পরে রোববার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed