সিলেটে ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করা, ইলেক্ট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নীতিমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইক অন্তর্ভূক্ত করে লাইসেন্স দেওয়ার দাবীতে রিকশা, ব্যাটারি-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, সিলেটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় নগরীর আম্বরখানাস্থ বড়বাজার রাস্তার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
রিকশা, ব্যাটারি-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেটের সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও সদস্য মঞ্জুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্ঠা ও বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর বলেন, হঠাৎ করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক বন্ধের নির্দেশনা শুনে খেটে খাওয়া মানুষেরা অস্থির হয়ে পড়ে। যদি ব্যাটারি রিকশা ও ইজিবাইক বন্ধ করা হয় তাহলে ৫০ লাখ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবে। তাই সরকার বিকল্প ব্যবস্থা করে নীতিমালা তৈরি করে তাদেরকে লাইসেন্স প্রদান করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকদের কর্মসংস্থান করার জোর দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুরবান আলি, শহিদ মিয়া, খোকন আহমদ, শহিদ মিয়া, জসিম আহমদ, সুরুজ আলী, শাহজাহান মাস্টার, নাজির উদ্দিন সহ শত শত ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকরা।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed