সিলেটে দুই বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ৯৯৯-এ পাওয়া কলের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টস্থ ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে শাহজালাল মাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ তাদের আটক করে। পরে সেখানে এয়ারপোর্ট থানা ও আম্বরখানা ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়।
আটক হওয়া দুই বিদেশি নাগরিকের নাম জয় কুমার (৫০) ও তার ছেলে শান বাহাদুর (১৪)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল মাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম।
তিনি জানান, জয় কুমার ও তার ছেলে শান বাহাদুর সুনামগঞ্জ থেকে আম্বরখানা পয়েন্টে নেমে কেনাকাটা করছিলেন। তাদের দেখে স্থানীয় জনতা ৯৯৯-এ কল দিলে শাহজালাল মাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ গিয়ে শান বাহাদুর ও জয় কুমারকে আটক করে।
এসআই আব্দুর রহিম জানান, তারা দুজন হিন্দি ভাষায় কথা বলছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন জানিয়েছেন- তারা ভারত থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট এসেছেন। তাদের গন্তব্য নেপাল।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed