রুয়েদ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে রুয়েদ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে হযরত শাহজালাল (রহ.) দরগাহ উপ-পরিষদের রেজি নং-৭০৭ অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও মিছিল বের করা হয়।
বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর দর্শনদেউড়ি থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রুয়েদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দিরাই উপজেলার মানুষ প্রদীবের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রদীবের নেতৃত্বে বার বার গ্রামের নিরিহ মানুষের উপর হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে। এই কয়েক বছরের মধ্যে প্রদীবের কর্মীদের হাতে নিরিহ ৪/৫ জন মানুষ নিহত হয়েছে। প্রদীবের কোনো শাস্তি না হওয়ায় আতংকের মধ্যে থাকতে হয় সাধারণ মানুষদের।
দরগাহ উপ-শাখার সিএনজি অটোরিক্সা শ্রমিক রেজি নং-৭০৭ এর সহ-সভাপতি মো: তেরাব আলী লিটনের সভাপতিত্বে ও রুবেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল তালুকদার, দরগা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, হোসেন আলী, জুয়েল, নাছির, জহির মোল্লা, মাসুম, মাসুদ নূর, তপন, মিন্টু, জুম্মান, এলন, ছোটন আলী, জুয়েল প্রমুখ।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed