Main Menu

নরসিংদীতে ৩০টি কাপড়ের দোকান পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় বাজারের নিমতলায় লুঙ্গিপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ৩০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যবসায়ীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বাজারের লুঙ্গিপট্টির কাপড়ের দোকানে আগুনের ধোয়া দেখতে পায় স্থানীয়রা।

এ সময় ফায়ার সার্ভিসে খবর দিয়ে পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। এরইমধ্যে বেশকিছু সংখ্যক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

পরে মাধবদী ও নরসিংদীর মোট ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে না পারলেও লুঙ্গি, শাড়ি, চাদর, থ্রি-পিসসহ বিভিন্ন কাপড়ের কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Share





Related News

Comments are Closed