Main Menu

বিনা টিকেটে রেল ভ্রমণ, ৩৭২ জনকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করায় ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করেছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী।

তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করে নয়টি আন্তঃনগর ট্রেনের ৩৭২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮২ হাজার ৯৭০ টাকা আদায় করা হয়।

তিনি আরও বলেন, রেলওয়ের শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধুলী, মহানগর এক্সপ্রেস এবং ঢাকা ও সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামে আসা মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৭২ জন যাত্রীর কাছ থেকে ৫০ হাজার ৫৪৫ টাকা ভাড়া ও ৩২ হাজার ১২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed