সিলেটে নবজাতক শিশুর গলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকা থেকে অজ্ঞাত নামা এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে সোমবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ চারাদিঘীর পাড়স্থ মাজার সংলগ্ন ড্রেনের কাছে থেকে নবজাতকের গলিত লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার এএসআই নূরুল ইসলাম। তিনি জানান, ড্রেনের কাছে নবজাতকের গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। কারা কখন ফেলে গেছে সেই তথ্য জানাতে পারেননি স্থানীয়রা। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed