সিলেটে আরও ৭ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। এ সময়ে নতুন করে কেউ মারা যাননি বিভাগে।
সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা এখন ১১৭৫ জনই আছে। এর মধ্যে সিলেট জেলায় ৯৮২ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সিলেট জেলার, ২ জন মৌলভীবাজারের ও ২ জন হবিগঞ্জের।
৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৯৬।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮২০ জন, সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৫ জন ও হবিগঞ্জের ৬৬৫১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ১৬ জন।
তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed