Main Menu

সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

বৈশাখী নিউজ ডেস্ক : ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের শুরুতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুুজ আফজালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সরকারসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের সদস্য, সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share





Related News

Comments are Closed