শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৩৯ জন ভোটারের মধ্যে ৫২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আবুল বশর জিল্লুল ছাতা প্রতীক নিয়ে ২৯৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান চৌধুরী ঘড়ি প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- জুবের আহমদ (মাছ), মো. মিরাজ খান (ফ্যান), নজরুল ইসলাম সজিব (কলস), মনোয়ার মিয়া (চশমা), আরব আলী (দোয়াত কলম), মখলিছ মিয়া (কাপ পিরিচ), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), মো. সাজু মিয়া (টেবিল) ও মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল)।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা কনে। বিভিন্ন পদে ১৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন।
ভোট গননা শেষে শনিবার সন্ধ্যা ৭টায় শহীদনগর ব্যবসায়ী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস।
এ সময় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, নির্বাচন কমিশনার মো. মিছবাহুর রহমান চৌধুরী. সদস্য সচিব মো: ফেরদৌস খান।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed