দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে : বদিউল আলম
বৈশাখী নিউজ ডেস্ক: সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সুজন কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহ শাহেদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার, মৌলভী বাহার জেলা সভাপতি ডা. সাদিক আহমেদ, হবিগঞ্জ জেলা সহ সভাপতি মো: আব্দুর রকিব, ব্রাহ্মণ বাড়িয়া জেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।
প্রতিনিধি সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলা সুজনের নেতারা বক্তব্য রাখেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed