ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে| শুক্রবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হারিছ মিয়া (৩০) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনী লাইন গ্রামের সোহরাব মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সেলিম মিয়ার (২৭) স্ত্রী তানজিমা বেগম, বড় ভাই হারিছ মিয়ার টিউবওয়েলে গোসল করতে যান। এসময় বড় ভাই হারিছ মিয়া ছোট ভাইয়ের স্ত্রীকে তার বাড়িতে এসে গোসল করতে নিষেধ করেন।
পরে নিষেধের ঘটনাটি ছোট ভাইকে জানালে সে ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠোনে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে হারিছ মিয়া মাঠিতে লুঠিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
দুদিন চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে, এমন একটি ঘটনা স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed