সিলেটে অসামাজিকতার দায়ে ১০ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালদিঘিরপাড়স্থ হোটেল সোনালীতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, বৃহস্পতিবার সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর লালদিঘিরপাড়স্থ হোটেল সোনালী (আবাসিক) থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- জাকির আহমদ (২২), পিন্টু দাস (৩০), মো. সাজু মিয়া (২৬), নুরু মিয়া (৩৫), মো. মইনুল হক (৩৯), শুভ দাস (২০), বৃষ্টি আক্তার (১৮), সাথী আক্তার (১৯), স্মৃতি (২৬) ও রুনা আক্তার (২৭)।
অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক অলক কুমার দত্ত। সঙ্গে ছিলেন এসআই মোঃ আরিফুর রহমান, এএসআই মোঃ গিয়াস উদ্দিন-২, এএসআই আমির হোনে আমু, কনস্টেবল আনোয়ার হোসেন, কনস্টেবল জালাল উদ্দিন, কনস্টেবল হাসান বক্স, কনস্টেবল আসাদ মিয়া, নারী কনস্টেবল বিলকিস বেগম ও তৃপ্তী রাণী দেব।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক তাজু ওরফে কানা তাজুসহ আরো কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, হোটেল সোনালীতে তাজু ওরফে কানা তাজু (৫৫) ও ম্যানেজার নুরু মিয়া (৩৫) দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে তরুণী ও যুবতীদের হোটেলে নিয়ে রাখছেন এবং তাদের দিয়ে পতিতাবৃত্তির কাজ করাচ্ছেন।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ সকল অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed