রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
বৈশাখী নিউজ ডেস্ক: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বেগম রওশন এরশাদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
বেগম রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, সেলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, হারুন অর রশীদ, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ
দীর্ঘদিন ধরে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন আগে কিছুটা সুস্থ হলে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed