সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
বুধবার বিকাল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মূহুর্তে একটি কুচক্রি মহল বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও শেখ হাসিনার সুনামকে ক্ষুন্ন করতে বিভিন্ন পাঁয়তারা শুরু করেছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা-পৌর ও নগরীর ২৭টি ওয়ার্ড ছাত্রলীগ, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন কলেজ, সরকারি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আই এইচটি কলেজ, পলিটেকনিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed