কৃত্রিম তাপে সিকৃবিতে কোবরা সাপের ২৭ বাচ্চা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গোখরা সাপের ডিম থেকে বেরিয়ে এসেছে ২৭টি বাচ্চা। কৃত্রিম তাপ দিয়ে সফলভাবে জন্ম দেওয়া সম্ভব হয়েছে সাপগুলির।
বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ।
এর আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর তত্ত¡াবধানে গত ২১ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত তাপ দেওয়া হয়। এরইমধ্যে সবকটা ডিম থেকে বাচ্চার জন্ম হয়।
অধ্যাপক ড. সুলতান জানান, গত ২১ অক্টোবর শাহপরানের এক বসতবাড়ির রান্না ঘরে গোখরা সাপটি দেখতে পায় স্থানীয়রা। ঘরে সাপ ও বাচ্চা রয়েছে এমন খবর শুনে অনেকেই সেখানে ভিড় করে মা গোখরাকে মেরে ফেলে। পরে মাটি খুঁড়ে ডিমগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মা সাপটি সাত ফুট লম্বা ছিল। এরপর সুলতান আহমেদ ডিমগুলো প্রাধিকারের কাছে হস্তান্তর করেন। সফলভাবে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, এটি মনোক্লেড কোবরা, যা বাংলায় ‘গোখরা সাপ’ হিসেবে পরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ। আমাদের ইনকিউবেটরে হেচিং রেট ১০০ ভাগ।
প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, উদ্ধার করা ২৭ গোখরার ডিমগুলো কৃত্রিমভাবে ফোটানো সক্ষম হওয়ায় আমরা অনেক আনন্দিত। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। বাচ্চাগুলো খুব শিগগিরই শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed