Main Menu

১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো এসএমপি

বৈশাখী নিউজ ডেস্ক: ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় এসএমপি’র সদর দপ্তরের কনফারেন্স রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ- কমিশনার (পিওম) মো. জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতত ছিলেন এসএমপি’র সকল অতিরিক্ত উপ-কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

Share





Related News

Comments are Closed