Main Menu

সাদা পাথর পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: “পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বদলে দেবে বাংলাদেশ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি দূষণমুক্ত জীবন গড়ি” -এই প্রতিপাদ্য নিয়ে কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের উদ্যোগে সাদা পাথর পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় পরিচিতি সভা শেষে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার গাড়ি পার্কিং ও ৪টায় সাদা পাথরে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্মসাধারণ সম্পাদক ফখর উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম পারভেজ জয়, প্রচার সম্পাদক সুহেল আহমদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, কার্যকরি সদস্য সুহেল আহমদ তপু, এমরান আহমদ, জাকির হোসেন, লোকমান হোসেন।

Share





Related News

Comments are Closed