Main Menu

বাউল কামাল উদ্দিনের মুক্তির দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেলের নিঃশর্ত কারামুক্তির দাবীতে সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি ও কলিম শাহ বাউল সংঘের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সিলেট নগরীর তালতলাস্থ সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বাউল বিরহী লাল মিয়ার সভাপতিত্বে ও বাউল নুনু গাজীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্যকার শাহেদ মোশাররফ (কটাই মিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, গীতিকার হিরণ মিয়া, গীতিকাল এম তছির আলী, বাউল সিরাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল উদাসী মুজিব, আরকুম শাহ (রহ.) মাজার কমিটির উপদেষ্টা বুরহান উদ্দিন ভান্ডারী বাউল জুয়েল আহমদ, বাউল সুর্যলাল, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সহ সভাপতি বাউল হিরা মোহন লাল, বাউল জবান আলী, বাউল সাঈদ মিয়া, বাউল জিএস বশর, বাউল সৌভাগ্য দেবী, বাউল নিউ শাহানা, বাউল কালাশাহ, বাউল আজাদ মিয়া, বাউল শহীদ মিয়া, বাউল কাহার মিয়া, বাউল শিপন মিয়া, বাউল ফারুক মিয়া, বাউল শিতন বাবু, বাউল শফিক, বাউল আলী আমজাদ, বাউল আমিন মিয়া, বাউল ফরিদ উদ্দিন, বাউল বিভাস, লিটন মিয়া প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের মধ্যে বাউল কল্যাণ ফোরাম ইউকে, ছাদকপুর উছারগাও, কলিম শাহ বাউল সংঘ সুনামগঞ্জ সদর স্বতস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মাববন্ধনে বক্তারা বলেন, সিলেটে মরমী সাধক ও ৩৬০ ওলি-আউলিয়ার পূণ্যভূমিতে বাউলদের গাণের মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাউল গানে সুস্থ ও সাংস্কৃতিক ধারা ফিরিয়ে আনতে সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল দীর্ঘ দিন যাবত নিঃশার্তভাবে কাজ করে গেছেন। বাউলদের কল্যাণে নিবেদিত প্রাণ কামাল উদ্দিন রাসেলের নিঃশর্ত মুক্তি দাবী জানান বক্তারা। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed