টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্বজনরা জানান, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার প্রবাসী আজগর আলী তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মটর সাইকেলে শুক্রবার সকালে নানার বাড়ি বেড়াতে যায়। দিন শেষে নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে সদর উপজেলার হাতিলা এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছালে রেল ক্রসিং পাড় হওয়ার সময় মটর সাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মটর সাইকেলটির ওপর দিয়ে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আজগরের স্ত্রী ও ৫ বছরের মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়। গুরুতর আহত হয় আজগর ও আব্দুল্লাহ নামের আরেক ছেলে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আজগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় এবং আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত রেললাইন ও রেল লাইনের দুই পাশে বন জঙ্গলে ভরে থাকায় ট্রেন দেখা যায় না ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed