Main Menu

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে ফরম বিতরন

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরন করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুমের শিকার এম ইলিয়াস আলীর রামধানার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা ও পৌর সাংগঠনিক টিমের দলনেতা রুনু আহমদ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ ও কাওসার খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, আব্দুর রউফ, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, জুনেল আহমদ, এনামুল হক, আব্দস সামাদ ফাহিম, আশিক মিয়া আশিক, সাইফুল আলম কুরেশি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ঝলক আচার্য।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপুর্ন মু্ক্তি, দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন ও জননেতা এম ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতৃবৃন্দকে ফিরে পেতে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হতে হবে।

 

Share





Related News

Comments are Closed