মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা, উদ্বেগ-নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সবজু সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ সিলেট।
এ মামলা অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিনষ্ট করবে বলেও মনে করে সংগঠনটি।
বৃহস্পতিবার সম্পাদক পরিষদ সিলেট’র সিনিয়র সহসভাপতি অপূর্ব শম্মা ও সাধারণ সম্পাদক আবদুল মুকিত এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ মনে করে, ডিজিটাল নিরাপত্তা আইন একটি গোষ্ঠীর হাতিয়ার হয়ে উঠেছে, যারা গণমাধ্যমবিরোধী ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী। তারা এ আইনের যথেচ্ছ ব্যবহার করছে।
বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলা প্রত্যাহার এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে ও ব্যক্তিস্বার্থে যাঁরা এ আইনের চরম অপব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
উল্লেখ্য, মুজিবুর রহমান সম্পাদক পরিষদ, সিলেট’র সভাপতি এবং দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক। গত ১৭ অক্টোবর মুজিবুর রহমান এবং আরও ৩ সাংবাদিকসহ ৬ জনের নামে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (১০(১০)২০২১) দায়ের করেন শাহজালাল উপশরের তেররতনের রফিক উদ্দিনের ছেলে মারজান উল হক। এ মামলার বাদি মারজান উল হকের বিরুদ্ধে দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের একাধিক মামলা রয়েছে।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed