বিশ্বনাথে ‘ব্লাকমেইল’ করে গৃহবধুকে ধর্ষণ, ধর্ষক আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ব্লাকমেইল করে এক গৃহবধুকে ৯ মাস শারীরিক নির্যাতনের পর বুধবার (২০ অক্টোবর) দুপুরে ধর্ষক রাসেল আহমদ নামের এক লম্পটকে আটক করেছে থানা পুলিশ।
ধর্ষক রাসেল উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র। বৃহস্পতিবার দুপুরে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ভিকটিম প্রায় ৯ মাস পূর্বে একটি মোবাইল মেরামতের জন্য বিশ্বনাথ আল-হেরা শপিং সিটিতে গিয়ে রাসেলের সাথে দেখা হয়।
এরপর উভয়ের মধ্যে গড়ে উঠে প্রেমের সস্পর্ক। বেড়ানোর কথা বলে গৃহবধুকে সিলেটের একটি আবসিক হোটেলে নিয়ে জোরপূর্ক ধর্ষন করে এবং কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে রাসেল।
এই ভিডিও দেখিয়ে গৃহবধুকে দিনের পর দিন ধর্ষন করে রাসেল।
এই লম্পটের হাত থেকে রক্ষা পেতে গৃহবধু ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি ফ্রিজ বিক্রি করে দেয়।
তাতেও লম্পট রেহাই দিচ্ছিল না। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছরের একটি শিশুকে রেখে ওই গৃহবধুকে নিয়ে পালিয়ে যায় ওই লম্পট।
পালিয়ে যাওয়ার পরও বিয়ে না করায় তাকে চাপ দেয় এই নারী। বিয়ের কথা বলায় অন্য পুরুষ দিয়ে যৌন মিলনে বাধ্য করতে তাকে মারধরও করা হয়।
অবশেষে একটি বাচ্চার কথা ভেবে রাসেলের কাছ থেকে পালিয়ে অন্যত্র চলে যায় ওই গৃহবধু।
গত বুধবার সকালে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ লম্পট রাসেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আসামি রাসেলকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed