জৈন্তাপুরে রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত একটি বাসা হতে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর বাস স্টেশনের পলাশী হোটেল এন্ড রেস্টুরেন্টের স্টাফদের থাকার ঘর থেকে রবিউল হক রবি (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও ভবন মালিক সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সদর বাস স্টেশনের পলাশী হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্নাকক্ষের কর্মচারী কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট গ্রামের আলী আহমদের ছেলে রবিউল হক রবি অনেক দিন হতে এ হোটেলে কাজ করছেন। বুধবার সকাল ১০টায় ডিউটি শেষ করে হোটেল ভবনের ৩য় তলায় স্টাফ থাকার কক্ষে ঘুমাতে যায় রবি। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া না পেয়ে উপরের তলার টিনের ঘরের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান- গলায় ফাঁস দেয়া অবস্থায় রবির লাশ ঝুলছে। পরে কর্মচারীরা হোটেল মালিককে বিষয়টি জানায়। এসময় হোটেল মালিক জৈন্তাপুর মডেল থানাপুলিশকে খরব দেন।
খবর পেয়ে থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দরজার ফাঁকা অংশ ভেঙে রুমে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সে আত্মহত্যা করেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed