লাখাই থেকে ২৭২৫ পিস ইয়াবাসহ দু’জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই থেকে ২ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হলো- লাখাই উপজেলার মধ্যসিংহ গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে জীবন আহম্মেদ (২০) ও একই গ্রামের মৃত মো. সাগর আলীর ছেলে লাউস মিয়া (৪৫)।
বুধবার (২০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed