সিলেটে মায়ের মৃত্যুর ৬ ঘণ্টা পর ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মায়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর ছেলে মুজিবুর রহমান মারা গেছেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় তাদের মৃত্যু হয়।
স্বজনরা জানান, সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর যুবদল নেতা মীর্জা সম্রাট হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মা ছেলের মৃত্যুর বিষয়টি সোস্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed