সাম্প্রদায়িক সংহিসতার প্রতিবাদে সিকৃবিতে বিক্ষোভ
সিকৃবি সংবাদদাতা: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ আয়োজিত হয়।
এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ও দেশব্যপী চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নানা ধরণের স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়। দেশব্যপী বর্তমান অরাজকতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও শোক পালন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে তারাই এমন ন্যক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সে নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সারাদেশে সর্বস্তরের জনগণকে সচেষ্ট থাকতে হবে’। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed