নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে অন্তত ৪৩ জন নিহতে হয়েছে। গত রোববার স্থানীয় একটি সাপ্তাহিক বাজারে এ হত্যাকাণ্ড শুরু হয় যা চলে সোমবার সকাল পর্যন্ত।
দেশটির ওই রাজ্যের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
তবে ইলিয়াস আবা নামের স্থানীয় একজন ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, সেখানকার হাসপাতালের মর্গে ৬০টি মরদেহ দেখা গেছে। আরও অনেকে সেখান থেকে পালানোর সময় আহত হয়েছেন।
ওই ব্যক্তি বলেন, বন্দুকধারীরা যখন সেখানে হামলা করে তখন সেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় ছিল। তারা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
নাইজেরিয়ার ওই এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে সহিংসতা থামাতে দেশটির সরকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। গত সেপ্টেম্বরে জামফারা রাজ্যে টেলিফোন সংযোগ বন্ধ করে দিয়ে অভিযান শুরু করা হয়। পরে তা কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের কিছু এলাকায় বিস্তৃত করা হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed