Main Menu

পঞ্চগড়ে শেখ রাসেলের জন্মদিন পালন

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শেখ রাসেল রুহের মাগফিরাত কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব,পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরস্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচীতে পুলিশ সুপার ইউসুফ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতা, গনমাধ্যমকর্মী, জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী-শিক্ষক গণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জম্মদিন উপলক্ষে পঞ্চগড়ে তাল গাছ রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় শহরের জালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ তাল গাছ রোপণ কর্মসুচী পালন করা হয়।

এসময় বিদ্যালয় চত্বরে তাল গাছ রোপণ করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরল ইসলাম,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার(ভুমি) আমিনুল ইসলাম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.কামাল হোসেন সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাসিবুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের হাতে একটি করে তাল গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।

 

 

Share





Related News

Comments are Closed