সিলেটে পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ১২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মহানগরের জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় শারদীয় দূর্গাপূজা চলাকালে ‘ভাটিবাংলা’ পূজা মন্ডপে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১২ আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের জালালীয়া আ/এ, নতুনবাজার, আখালিয়া বড়বাড়ী, মোহাম্মদীয়া আ/এ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খাঁন বলেন, আটককৃতদেরকে বিধি মোতাবেক রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৫ অক্টোবর) শারদীয় দূর্গাপূজা চলাকালে দুপুর ২টার দিকে নগরের হাওলাদারপাড়াস্থ ভাটিবাংলা পূজা মন্ডপের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবক দলের কর্মী ও নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশের উপর হামলা করে একদল দুর্বৃত্ত। এসময় তারা মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা চালায়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed