শাবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, আইআইসিটি ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় অডিটোরিয়াম এবং ইউনিভার্সিটি স্কুল ও কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ১০টি কেন্দ্রে দুপর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন, যা মোট শিক্ষার্থীর ৯২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৪৬ জন।
পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সভাপতি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ।
জানা যায়, এই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে দেশের গুচ্ছ অন্তর্ভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। গুচ্ছ পরীক্ষার ফলাফল শেষে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে আলাদা আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই অনুসারে গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক অনুষদ অন্তর্ভুক্ত বিভাগগুলোতেও আবেদন করতে পারবেন।
গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জিএসটির গুচ্ছ ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমেছে। এতে বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আশা করি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও সুন্দরভাবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে। এছাড়া আমরা আগামী দুই-তিনদিনের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর মানবিক শাখার শিক্ষার্থীদের ‘বি’ ইউনিট ও ১ নভেম্বর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed