সিলেট মহানগর যুব জমিয়তের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত ১৩ অক্টোবর বুধবার রাত ৮টায় জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা ক্রমে সর্বসম্মতিতে মুফতি জাকারিয়া মাহমুদ সভাপতি, মুহাম্মদ রেজাউল হক (এলএলবি) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর যুব জমিয়ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে যুব জমিয়তের সম্মেলনে জমিয়তের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপার মাহমুদুল হাসান, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ রশিদ আহমদ ও যুব জমিয়তের কেন্দ্রিয় সহ-সভাপতি হাফিজ মাহমুদুল হাসান ও জমিয়তের কেন্দ্রিয় নেতা মাওলানা আব্দুস সালাম সহ প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০২১-২২ইং এর কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহদি হাসান, সহ-সভাপতি মাওলানা এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আখলাক আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান, সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলম, প্রচার সম্পাদক মাওলানা আকমল হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুজাম্মিল হুসেন, অফিস সম্পাদক হাফিজ ইসমাইল হুসেন, সহিত্য সম্পাদক মুফতি আবু বকর, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক আমিনুল হক, কার্যকরী সদস্য যথাক্রমে হাফিজ মাওলানা নুরুল আমিন, মাওলানা আসাদ আহমদ, কামরুজ্জামান, হাফিজ হুসাইন আহমদ, শফিকুল ইসলাম সহ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed